ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করল হেলিকপ্টার জামালপুরে শিয়ালের তাণ্ডব, মুহূর্তেই কামড়ে দিল ৭ জনকে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো? বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয় আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

নানা অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁও নির্বাচন অফিসে দুদকের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও

কাজে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, কার্ড প্রদানে ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুপুরে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সেখানে বেশ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। এ সময় তারা দুদক কর্মকর্তাদের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচন অফিসে ঘুষ ছাড়া কাজ হয় না। এছাড়া সময় মতো ভোটার আইডি কার্ড প্রদান না করে অর্থের লোভে মাসের পর মাস হয়রানি করা হয় ভোটাদের। এছাড়া দূর-দূরান্ত থেকে ভুক্তভোগীরা কাজের জন্য এসে চরম ভোগান্তির শিকার হন এখানে।

সব কিছু শোনার পর দুদকের কর্মকর্তারা তাদের আইডি কার্ড প্রদানে তাৎক্ষণিকভাবে সহায়তা করেন। এছাড়া ঘুষ গ্রহণের সাথে কোন কর্মকর্তা বা কর্মচারী জড়িত সে বিষয়ে তদন্ত করেন। নির্বাচন অফিসে এমন অভিযান জরুরি ছিল বলে জানান স্থানীয়রা।

তদন্ত শেষে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, অভিযোগে বেশকিছু প্রমাণ মিলেছে। যারা হয়রানির শিকার হচ্ছিলেন তাদের কয়েকজন উপস্থিত ছিলেন, তাৎক্ষণিক তাদের বিষয়ে সমাধান দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগের বিষয় আরও খতিয়ে দেখে সংশ্লিষ্ট কার্যালয়ে পত্র পাঠানো হবে যেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: মুখ খুলল দুদক

নানা অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁও নির্বাচন অফিসে দুদকের অভিযান

আপডেট সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫