ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: গোলাম পরওয়ার পেজেশকিয়ানের বক্তব্যের সময় জাতিসংঘ থেকে বেরিয়ে গেলেন মার্কিন প্রতিনিধি ইরান সন্ত্রাসবাদের শিকার; মাথানত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান জয় বাংলা স্লোগান দিয়ে ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী ২ বছরে রুপির বিপরীতে আরও শক্তিশালী হয়েছে টাকা স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

নির্বাচন কমিশনে নিবন্ধন সম্পন্ন, ‘শাপলা’ প্রতীক চাইল জাতীয় নাগরিক পার্টি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে তাদের দলীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রতীক হিসেবে তারা ‘শাপলা’ চাইছে। সোমবার (২৩ জুন) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরে এক সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,
“শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি।”

দলটির মুখ্য সংগঠক জানান, দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরালোভাবে চালু হয়েছে।
“গতকাল আমাদের নিবন্ধন কাজ শেষ হয়েছে। এখন সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাবো,” বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, জনগণের মধ্যে তাদের প্রতি আশাবাদ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বলেন,
“আমরা প্রান্তিক জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যকার ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছি এবং কাজ করছি।”

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার জন্য ৩০ কর্মদিবস সময় দিয়েছে। সেই সময়ের মধ্যেই দলটি চূড়ান্ত স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

নির্বাচন কমিশনে নিবন্ধন সম্পন্ন, ‘শাপলা’ প্রতীক চাইল জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় ০৯:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫