ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: সেই পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা এবার হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ

প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আসিফ নজরুল: ‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, আরও দৃশ্যমান হওয়া উচিত’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

তিনি বলেন, অংশ নেওয়া সব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে একমত প্রকাশ করেছে। কেউ কেউ বলেছে, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কখনো কখনো একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, কিন্তু এটাকে বিরোধিতা মনে করা যাবে না। বরং তারা একে অপরকে রাজনৈতিক সহযোগী বলেই গণ্য করেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। একটি হচ্ছে—দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে রক্ষা করা, যেখানে কিছু ঘাটতির কথা দলগুলো উল্লেখ করেছে। অপরটি হচ্ছে—নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করা।

এ সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান—তাদের মধ্যে যে ঐক্য রয়েছে, তা যেন আরও দৃশ্যমান হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আসিফ নজরুল: ‘দলগুলোর মধ্যে ঐক্য আছে, আরও দৃশ্যমান হওয়া উচিত’

আপডেট সময় ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫