ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে নওগাঁর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযোগ অনুযায়ী, ক্লাসে শিক্ষক না থাকায় কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক গান গাইছিল। এ সময় সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে ঢুকে ক্ষুব্ধ হয়ে বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে ২৩ জনের মধ্যে ১৭ জন শিক্ষার্থী আহত হয় বলে দাবি করেছেন অভিভাবকরা।

ঘটনার পর বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম মারধরের বিষয়টি অস্বীকার না করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মারধর করা ঠিক হয়নি এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।

এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ, ১৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

আপডেট সময় ০৪:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬