ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই যুবক আটক

সিরাজগঞ্জের চৌহালীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরসলিমাবাদ গ্রামের ভূতের মোড় খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া উত্তরপাড়ার মৃত বাদল মিয়ার ছেলে মো. আল আমিন (৩৮) এবং চৌহালী উপজেলার দত্তকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে মো. তমজিদ সরকার (২৬)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩ হাজার টাকা) এবং একটি নোকিয়া ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

চৌহালী থানার এসআই মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে তার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দু’জনকেই আটক করা হয়।

এ ঘটনায় চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আজ দু’জনকে আটক করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আল ইমরান মনু
সিরাজগঞ্জ
তারিখঃ ২৩/০৮/২০২৫
মোবাইলঃ ০১৭১৩৫৬৮৭৭৪

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট সময় ০২:১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫