ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল সৌদি ঘাঁটিতে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির ইউরোফাইটার যুদ্ধবিমান তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার স্যোশাল মিডিয়ায় ছড়ানো ৯টি বিয়ের অভিযোগ মিথ্যা দাবি করে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন নেতা ও বক্তা হাবিবুর রহমান মিছবাহ। তিনি ‘মুবাহালা’র (সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালায় অভিশাপের শপথ) মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন।

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টায় নিজের ভেরিফায়েড আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন। হাবিবুর রহমান মিসবাহ লিখেছেন, ‘পবিত্র কোরআনে ঘোষিত লানতের শপথ। এই বিষয়ে এটিই আমার শেষ পোস্ট। আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি—

• আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা।
• নাঈমা জান্নাত ৫ম নন; তিনি আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী। আমাকে পাঠানো তার উকীল নোটিশেও নিজেকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।
• বিয়ের কাবিন এবং রেজিস্ট্রি আছে।

• আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে— এটি জেনেই তিনি স্ত্রী হিসেবে আমার ঘরে এসেছেন।
• আমি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই।
• আমি নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করিনি।
এখন আমি মুবাহালার ঘোষণা করছি।

হে আল্লাহ! উপরোক্ত বক্তব্যগুলোতে আমি যদি সত্যবাদী হয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার ওপর কোনো লানত নাজিল করবেন না; বরং যে বা যারা জেনে-শুনে এসব মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আপনার লানত নাজিল করুন।

আর আমি যদি উপরোক্ত বক্তব্যে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার ওপরই আল্লাহর লানত নেমে আসুক।
আমি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি মনে করেন আমার বক্তব্য মিথ্যা— তারা চাইলে আল্লাহর সামনে একইভাবে মুবাহালায় অংশ নিতে পারেন।

এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এরপরও কেউ তোহমত কিংবা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার আমলনামা তিনিই বুঝবেন। ফয়সালা মানুষের হাতে নয়, মহান দয়াময় আল্লাহর হাতে ছেড়ে দিলাম। উল্লেখ্য : যেহেতু আদালতে মামলা করেছে, মামলার ব্যাপারে আইনি জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু

‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’

আপডেট সময় ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬