ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী রাজধানীর ফুটপাতে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ‘৯ লাখ টাকায়’ রফাদফা! সৌদি আরবকে সাহায্য করলে মার্কিন স্বার্থে হামলা চালাতে দ্বিধা করব না: হুঁশিয়ারি হুতিদের আ.লীগ ফিরলে আবারও জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: রাশেদ খান দেশে ভয়ংকর রূপে ডেঙ্গু, ডব্লিউএইচও’র সতর্কবার্তা জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা

জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পর্দা উঠেলো নিউইয়র্কে বিশ্বমঞ্চের। বিশ্বকূটনীতির এই কেন্দ্রে অভিষেক হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের। যেখানে জড়িয়ে আছে তার বাবামায়ের স্মৃতিও। যুক্তরাষ্ট্রের সময় সকাল ৯টায় শুরু হয় জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী আয়োজন। এত, বাংলাদেশের ১৮ কোটি মানুষের বার্তা নিয়ে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান।

এর আগে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের দেয়া প্রাতরাশে অংশ নেন তিনি।পরে মালদ্বীপের উপরাষ্ট্রপতি, ভুটানের প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক।

তিনি বলেন, এই মিটিংয়ের মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাংকের সঙ্গে যে পার্টনারশিপ, যে রিলেশনশিপ সেগুলো আলোচনা হয়েছে। তেল, গ্যাস সাপ্লাই চেইন ইত্যাদির কারণে, সেখানে বিশ্বব্যাংকের রোল কি থাকবে, সেখানে বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে এবং সাপোর্ট দেবে। আমাদের যে ডেভেলপমেন্ট ট্রাজেক্টরি সেটা অব্যাহত রাখতে হবে। সেটা যাতে সাপ্লাই চেইনের কারণে ব্যাহত না হয়, এটা নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক কাজ করবে।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে আগত বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

আপডেট সময় ০১:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬