ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন জামায়াত আমির

শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বক্তব্য প্রত্যাহার করতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান। একই সঙ্গে শিবিরের নেতা যদি ক্ষমা না চান, তাহলে ছাত্রদল ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নগরের রাজশাহী কলেজের মহারানী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাসের সামনে আজ বুধবার বিকালে এক পথসভায় এ বক্তব্য দেন তিনি।

সভায় রাকিন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তুমি (মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির) যদি তোমার বক্তব্য উইথড্র না করো, এই রাজশাহী শহরে রাজশাহী মহানগর ছাত্রদল তার চূড়ান্ত সিদ্ধান্ত মাঠেই ফয়সালা করবে। শুধু সতর্ক করা নয়, বক্তব্যের জন্য ছাত্রশিবিরের মহানগর সভাপতিকে রাজশাহীর মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাজশাহী মহানগর ছাত্রদল দীর্ঘদিন ধরে এই শহরে রাজনীতি করে আসছে। এই রাজশাহী শহরে ছাত্রদলকে নিয়ে কেউ বাজে কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না।

পথসভা সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্যসচিব মো. ইমদাদুল হক। এতে ছাত্রদলের অন্য নেতারাও বক্তব্য দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরের বাটার মোড়ে বিএনপির সমাবেশে যোগ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট

শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম

আপডেট সময় ১১:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬