ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে” — এনসিপি নেত্রী সামান্তা শারমিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সম্প্রতি একটি বেসরকারি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াত এবং আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। জামায়াত কোনো গণমানুষের দল নয়। অতীতে ক্ষমতায় যেতে আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে; এখন জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। কিন্তু মূল বিষয় হলো— জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি হবে। দেশ-বিদেশের অনেক শক্তি তখন দেখাতে চাইবে যে বাংলাদেশ ইসলামি চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে।”

সামান্তা আরও বলেন, “জামায়াত রাজনীতিতে শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের কারণেই। আওয়ামী লীগ তাদের কোণঠাসা করেছে, এতে জামায়াতের অভ্যন্তরীণ সক্ষমতা বেড়েছে। আসলে এটা আওয়ামী লীগের কৌশল— জামায়াত যত শক্তিশালী থাকবে, আওয়ামী লীগও তত শক্তিশালী থাকবে। এটা তাদের পারস্পরিক বোঝাপড়ার অংশ।”

তিনি বলেন, “জামায়াত এখন আওয়ামী লীগবিরোধী রাজনীতি করলেও ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের ভোটব্যাংকের দিকেই তাকিয়ে আছে। সিভিল সোসাইটিতে আওয়ামী লীগপন্থী অনেকেই আজ প্রশ্ন করছেন— তাদের ভোট কোথায় যাবে? জামায়াত চেষ্টা করছে সেই ভোট তাদের পক্ষে রাখতে।”

এনসিপি নেত্রী আরও অভিযোগ করেন, “জামায়াত আসলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। তারা আওয়ামী নেতাদের আশ্বস্ত করছে যে ক্ষমতায় এলে ক্ষতি করবে না। এমনকি সাভার অঞ্চলে আওয়ামী লীগের একাধিক নেতার পক্ষে জামায়াতের এক সেলিব্রেটি আইনজীবী আদালতে লড়ছেন। তিনি অতীতেও বিতর্কিত আসামিদের পক্ষে লড়েছেন। এটা টাকার জন্য, নাকি রাজনৈতিক বোঝাপড়া— তা নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু মূল বিষয় হলো, তিনি হত্যাকারীদের পক্ষেই দাঁড়াচ্ছেন, আর সেটা করার সাহস পাচ্ছেন কারণ তিনি জানেন, এই সম্পর্কের গভীরতা কতটা।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে” — এনসিপি নেত্রী সামান্তা শারমিন

আপডেট সময় ১০:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫