ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, দল থেকে বিচ্ছিন্ন চবির সেই শিবিরকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় বুলিং ও হেনস্তা করার কারণে আলী আহসান মুজাহিদের সঙ্গে শাখা ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তি যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। একই সঙ্গে ওই শিবির কর্মীর বিচার দাবি করা হয়েছে। রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ একজন নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্রাব্য ও অশালীন ভাষায় যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও যথাযথ বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে আরো বলা হয়, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারী শিক্ষার্থী আলী আহসান মুজাহিদের কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি প্রকশ্যে আনেন। উক্ত পোস্টে প্রদত্ত স্ক্রিনশটগুলোতে দেখা যায় আলী আহসান মুজাহিদ খুবই কুরুচিপূর্ণ, অশালীন ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন।

যা সভ্য সমাজে অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন, সৎ, মানবিক ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। কিন্তু আলী আহসান মুজাহিদ যে শব্দচয়নে মন্তব্য করেছেন তা ছাত্রশিবিরের আদর্শ ও লক্ষ্য–উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এমন হীন কর্মকাণ্ডের কারণে আলী আহসান মুজাহিদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হলো।

সংগঠনটিন নেতারা আরো বলেন, আলী আহসান মুজাহিদের এহেন অপরাধের যথাযথ বিচার নিশ্চিতে ইসলামী ছাত্রশিবির সার্বিক সহযোগিতা প্রদান করবে। উক্ত ঘটনার যথাযথ বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, দল থেকে বিচ্ছিন্ন চবির সেই শিবিরকর্মী

আপডেট সময় ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬