ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ডেনমার্কে আজান নিষিদ্ধের নতুন উদ্যোগ, আইনি বৈধতা যাচাই শুরু বাংলাদেশ–মিয়ানমার হয়ে নতুন করিডোরের প্রস্তাব চীনের জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি দিল ইকুয়েডর ইউক্রেনকে ইউরেনিয়াম সহায়তায় ক্ষোভে ফুঁসছে রাশিয়া আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

এবার বিএনপি নেতা রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপদে পড়লে জামায়াতে ইসলামীর এমপি ও ছাত্রশিবিরের সভাপতি কেউই এগিয়ে আসেননি। গতকাল শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় হামলার শিকার হন নাসীরুদ্দীন। বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে শহরটিতে গিয়েছিলেন তিনি। জুমার নামাজের আগে সেখানে পৌঁছান। জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। রাশেদ খাঁন জানান, ঝিনাইদহ২ সদর আসনের বর্তমান সংসদ সদস্য জামায়াতে ইসলামীর আলী আজম মোঃ আবু বকর, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধারে ন্যূনতম উদ্যোগ নেননি। পোস্টে তিনি লেখেন, ‘ঝিনাইদহ২ সদর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জামায়াতে ইসলামীর আলী আজম মোঃ আবু বকর। তিনি নাসীরুদ্দীন পাটোয়ারীকে উদ্ধারে ন্যূনতম এগিয়ে আসেন নি। নাসিরউদ্দিনের পাটোয়ারীর নিজের লাইভে শোনা গেলো, এটা ছাত্র শিবিরের সভাপতির এলাকা, তাকেসহ সবাইকে বলা হয়েছে, তিনিও আসেন নি!’

রাশেদ খাঁন আরও জানান, শুরুতে শিবিরের কিছু কর্মী পাটওয়ারীর সাথে থাকলেও পরে সম্ভবত সিনিয়রদের পরামর্শে সরে পড়েন। ঘটনার সময় এনসিপি নেতা তারেক রেজার কিছু সহযোগী ও এনসিপির অল্পসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারেক রেজার নীরবতা সম্পর্কে তিনি লেখেন, ‘তারেক রেজা সম্ভবত নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যাচারের দায় নিতে চায় নি। এজন্য সেও চুপচাপ ছিলো।পাটওয়ারীর দেওয়াআইনমন্ত্রীর এলাকামন্তব্যকেও সরাসরি মিথ্যা বলেছেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী লাইভে মিথ্যাচার করলো, এটা আইনমন্ত্রীর এলাকা! এটা আইনমন্ত্রীর এলাকা বা আসন নয়। তিনি শৈলকূপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এটা ঝিনাইদহ সদর থেকে প্রায় ২২ কি. মি. দূরে।

তিনি আরও জানান, ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ৩টিই জামায়াতে ইসলামী পেয়েছে। বিএনপিজামায়াতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সংঘর্ষের পর্যায়ে নেই বলেও মন্তব্য করেন তিনি। পাটওয়ারীর উদ্দেশ্য সম্পর্কে তিনি লেখেন, ‘হয়তো নাসিরুদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতেই সেখানে গিয়েছিল। জামায়াতশিবিরের উচিত হবে, তার ফাঁদে না পা দেওয়া। সে চাচ্ছে সারাদেশে বিএনপিজামায়াতের মধ্যে সংঘর্ষ বাধুক।পোস্টের শেষে রাশেদ খাঁন সতর্ক করে লেখেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যাচার, চরিত্রহনন, গালিগালাজ ও সাংঘর্ষিক রাজনীতি কারও জন্যই কল্যাণ বয়ে আনবেনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি: রাশেদ খাঁন

আপডেট সময় ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬