ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “তিনি (শেখ হাসিনা) সেনাবাহিনীকে উসকানি দিয়েছিলেন—বলেছিলেন, তোমাদের কিছু অফিসারদের বিচার করা হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই উসকানিতে সাড়া দেয়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের দেশপ্রেমিক মানুষও এই উসকানির উদ্দেশ্য বুঝতে পেরেছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ রয়েছে, কেবল তাদেরই বিচারের আওতায় আনা হয়েছে। সেনাবাহিনী আইনের শাসনের প্রতি যে দৃঢ় অবস্থান দেখিয়েছে, তা প্রশংসনীয়।”

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, আসামিরা এসব উসকানির মাধ্যমে প্রমাণ করেছেন যে, “এত হত্যাকাণ্ডের পরও তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই।” তিনি বলেন, “অনুশোচনাহীন হত্যাকারীদের বিষয়ে আদালতের কোনো অনুকম্পা থাকা উচিত নয়।”

তাজুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশে এমন হত্যাযজ্ঞ যেন আর কখনও ফিরে না আসে, এই বিচার সেই জাতীয় নিরাপত্তা ও মানবতার দায় থেকে পরিচালিত হচ্ছে।”

আইনজ্ঞ মহলে এই বক্তব্যকে “অভিযুক্তের রাজনৈতিক উদ্দেশ্য ও রাষ্ট্রবিরোধী উসকানির প্রমাণ” হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আপডেট সময় ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫