ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে ভুলিনি একদিনও: গোলাম আযমের মৃত্যুবার্ষিকীতে ছেলে সালমান আল আজমীর আবেগঘন স্মৃতিচারণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ১১তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার ছেলে, ব্রিটিশ-বাংলাদেশি লেখক সালমান আল আজমী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন,

“আজ থেকে এগার বছর আগে আপনাকে হারিয়েছি, কিন্তু একদিনের জন্যও আপনাকে ভুলিনি। বাবা-মার জন্য যে দোয়াটি আপনিই আমাকে মুখস্থ করিয়েছিলেন, প্রতি ওয়াক্ত নামাজের পর সে দোয়া করার সময় আপনার সেই সুন্দর হাসিটি মনে ভেসে ওঠে।”

তিনি লিখেন,

“জীবনে অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক ভালোবাসা পেয়েছেন—আবার অযথা অনেক নিন্দাও শুনতে হয়েছে, যা আপনি প্রাপ্য ছিলেন না। কিছুই আপনাকে আপনার গন্তব্য থেকে সরাতে পারেনি। এই জাতির জন্য আপনি শুধু দিয়েই গেছেন, নিয়েছেন কিছুই না।”

সালমান আল আজমী বলেন, তার বাবা আমীরে জামায়াত হিসেবে পরিচিত হলেও তার কাছে তিনি ছিলেন “একজন আদর্শ বাবা”।
তিনি আরও লেখেন,

“ইসলামী আন্দোলনের কারণে আপনি আমাদের সময় দিতে পারতেন না, কিন্তু যতটুকু সময় পেয়েছি, সেটিই আমার জীবন গঠনের ভিত্তি। কুয়েতে আপনার সঙ্গে কাটানো সময়েই কোরআন তেলাওয়াত, সূরা-দোয়া মুখস্থ ও বাংলা-ইংরেজি লেখার হাতেখড়ি হয়েছিল আপনার হাতেই।”

শেষে তিনি দোয়া করে লেখেন,

“আল্লাহ যেন আপনার সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদেরও সেখানে আপনার সঙ্গে থাকার তাওফিক দেন। আপনি যে দ্বীনের স্বপ্ন নিয়ে আজীবন সংগ্রাম করেছেন, আল্লাহ যেন তা কবুল করেন এবং বাংলাদেশের এই মাটি আল্লাহর দ্বীনের রঙে রঞ্জিত হয়—এই দোয়া করি।”

উল্লেখ্য, অধ্যাপক গোলাম আযম ২০১৪ সালের ২৩ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কারা হেফাজতে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯১ বছর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবাকে ভুলিনি একদিনও: গোলাম আযমের মৃত্যুবার্ষিকীতে ছেলে সালমান আল আজমীর আবেগঘন স্মৃতিচারণ

আপডেট সময় ০৭:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫