ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কেবিনে অবস্থান করছেন। পরীক্ষার রিপোর্ট বোর্ড পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ১৫ অক্টোবর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন ধরে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখসহ নানা জটিল রোগে ভুগছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৯:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫