ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

জামালপুর–৩ আসনে প্রার্থী বদল: হাতপাখার মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সব জল্পনার অবসান ঘটিয়ে পূর্বঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলামের পরিবর্তে হাতপাখা প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সদ্য দলে যোগ দেওয়া আলহাজ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারীকে।

২৩ নভেম্বর ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) আনুষ্ঠানিকভাবে তার হাতে হাতপাখা প্রতীক তুলে দেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলনের সূত্র জানায়, মাঠের বাস্তবতা, তৃণমূলের মতামত ও সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়ন বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের একাধিক নেতা জানান, মুফতি জাহিদুল ইসলাম আন্তরিকতার সঙ্গে প্রচারণা চালালেও মাঠে তার পরিচিতি কম হওয়ায় বিজয়ের সম্ভাবনা নিয়ে নতুনভাবে ভাবতে হয়। অন্যদিকে দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে কাজ করা এবং ‘ক্লিন ইমেজ’-এর কারণে ইঞ্জিনিয়ার আনছারীর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়।

ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী আমার দেশ–কে বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু আট দলীয় জোটের অংশ, তাই এই আসনে জোটের প্রার্থী যিনি থাকবেন, আমরা একসঙ্গে কাজ করব।”

বিশ্লেষকদের মতে, প্রার্থী পরিবর্তনের ফলে জামালপুর–৩ আসনে ইসলামী আন্দোলনের লড়াই আরও তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

জামালপুর–৩ আসনে প্রার্থী বদল: হাতপাখার মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী

আপডেট সময় ১০:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫