ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

মহানবী (সা.) ভূমিকম্পে চাপা পড়ে নিহত হওয়া ব্যক্তিকে শহীদ বলে আখ্যা দিয়েছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাত্র ৩১ ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ভূমিকম্পগুলো সংঘটিত হয়। সবশেষ শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় দুটি পরপর ভূমিকম্প হয়। প্রথমটি সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭। এর এক সেকেন্ড পর আরও একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪.৩। আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাড্ডায় এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে।

এর আগে শনিবার সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা, যার ফলে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।

কোরআন-হাদিসের আলোকে ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি সতর্কবার্তা হিসেবে বিবেচিত। যুগে যুগে আল্লাহ বিভিন্ন জাতিকে সতর্ক করেছেন। পাপাচার, অবাধ্যতা, অন্যায় ও সম্পদ লুটপাটের কারণে তিনি কখনও কঠিন শাস্তি দিয়েছেন। শোয়াইব (আ.), লুত (আ.) এবং সালেহ (আ.)-এর জাতি এমন সতর্কবার্তায় ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছিল। নবী হজরত মুহাম্মদ (সা.)ও তার উম্মতদের ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সতর্ক করেছেন।

ভূমিকম্পে কোনো ব্যক্তি বা পরিবার দুর্ঘটনার শিকার হলে তাকে শুধু পাপিষ্ঠ মনে করা যাবে না। মহানবী (সা.) বলেছেন, ভূমিকম্প বা অন্য কোনো দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তি শহীদ হিসেবে গণ্য হবে। এটি মুসলিমদের জন্য সতর্কবার্তা যে সমাজে ছড়িয়ে পড়া পাপাচার থেকে বিরত থাকা এবং নিজের ও অন্যদের জন্য সচেতন থাকা জরুরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

মহানবী (সা.) ভূমিকম্পে চাপা পড়ে নিহত হওয়া ব্যক্তিকে শহীদ বলে আখ্যা দিয়েছেন

আপডেট সময় ০৮:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫