ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী সীমান্তে সাপ-কুমির ছাড়ার খবর সঠিক নয়, দাবি বিক্রম মিশ্রির চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

দামুড়হুদায় বিএনপির ৩০ জনসহ মোট ১১৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপির ৩০ জনসহ মোট ১১৫ জন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন দলীয় নেতারা।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদর্শিক রাজনৈতিক ধারায় আস্থা রেখে বিএনপির নেতাকর্মীসহ মোট ১১৫ জন জামায়াতে যোগ দিয়েছেন। এখন তারা সবাই সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতা আব্দুল কাদের, দর্শনা সাংগঠনিক থানা শাখার আমির মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির হাফেজ মো. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. সাজ্জাদ আলী। বক্তারা বলেন, ন্যায়, মানবিকতা ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি জামায়াতকে আরও জনপ্রিয় করে তুলছে। জনগণের বিশ্বাস ও আস্থা দিন দিন বাড়ছে, আর এ কারণেই দলে নতুন সদস্য যোগদানের হারও বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার

দামুড়হুদায় বিএনপির ৩০ জনসহ মোট ১১৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় ০৭:৪৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫