আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মনোনয়ন ফরম কেনার আগেই তিনি বিএনপি থেকে সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে রুমিন ফারহানা বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করব। বড় দল হিসেবে বিএনপিকে জোটের বিষয়টি দেখতে হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট হওয়ায় দল বাধ্য হয়ে আসনটি তাদের ছেড়ে দিয়েছে।”
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিএনপির ঘোষণার বিষয়ে তিনি বলেন, “দল যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে, অবশ্যই নেবে। আমি সেটি ঠেকাতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই আমি দল থেকে পদত্যাগ করব।”
তিনি আরও জানান, আগামী এক–দুই দিনের মধ্যেই তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। স্বতন্ত্র প্রতীক কী হবে, তা পরে নির্ধারিত হবে। “আমি আশা করি, আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। ভোটের মাধ্যমেই তারা এর জবাব দেবে,”—বলেন তিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভোটারদের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বানও জানান।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারও নাম দেয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীরা ধরে নেন, আসনটি জোট শরিককে দেওয়া হবে। যদিও রুমিন ফারহানা তার নির্বাচনি তৎপরতা অব্যাহত রেখে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতবারের মধ্যে ছয়বার জয়ী হয়েছেন। বর্তমান আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।
ঢাকা
,
সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
ডিভোর্সি নারীদের বিয়ে করা নিয়ে কী বললেন শায়খ আহমাদুল্লাহ?
মমতার ঘাঁটি থাকবে নাকি বিজেপির দখলে যাবে পশ্চিমবঙ্গ?
পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কাঁদলেন ছাত্রদলকর্মী
১১ বছরের মাদ্রাসা ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা
একসঙ্গে ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
পদবঞ্চিতদের কাছে ‘ক্ষমা চাইলেন’ ছাত্রদল সভাপতি
চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, গ্রেপ্তার ১৪
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে আপত্তি জানালেন মৌসুমী-ওমর সানী
মনোনয়ন কেনার আগেই দল থেকে পদত্যাগ করব: রুমিন ফারহানা
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ১৪০৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























