জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি সংসদীয় আসনে নির্বাচনি সমঝোতার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব আসনে জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন এবং বিএনপি সেখানে কোনো প্রার্থী দেবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই চার আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সমঝোতার কথা জানান।
সমঝোতার আওতায় থাকা আসনগুলো হলো—নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে যথাক্রমে জমিয়তের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং মাওলানা জুনায়েদ আল হাবীব।
মির্জা ফখরুল বলেন, সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম অন্য কোনো আসনে প্রার্থী দেবে না। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার ভাষায়, “খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমেই ধানের শীষের শক্তি আরও বৃদ্ধি পাবে।”
নির্বাচনি শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় প্রার্থী বদলের আর কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এই সময়কে ঘিরে কিছু মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদসহ জমিয়তে উলামায়ে ইসলামের আমীর ও মহাসচিব এবং উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প
সরকারি চাকরিজীবীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রতিবেশীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে, ইরানের কাছে না থাকা অন্যায্য: ট্রাম্প
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো
রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা
নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা
মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট
হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি
অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান
খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমেই ধানের শীষের শ’ক্তি বৃদ্ধি পাবে’
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ২৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























