জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার নবগঠিত কমিটিতে অছাত্র,বিবাহিত ও আওয়ামী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবং রাজ পথের ত্যাগী নির্যাতিত ছাত্রদল কর্মীদের বঞ্চিত ও অবমূল্যায়ন করা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ত্যাগী নির্যাতিত ছাত্রদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মূনইমুল ইসলাম মিরাজ, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জাম রাকিব সহ ছাত্রদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

বক্তারা অছাত্র, বিবাহিত ও আওয়ামী অনুপ্রবেশকারীদের নিয়ে বাউফল উপজেলা নবগঠিত ছাত্রদলের কমিটি গঠন করার অভিযোগ তুলে এ কমিটি প্রত্যাখান ও জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে বয়কট ঘোষনা করেন তারা।