ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না: বিডা চেয়ারম্যান নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট (বন্ধ) করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব জানান, দেশের সাধারণ মানুষ ও গণমাধ্যমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনি আপাতত কোনো ব্যক্তিগত ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তার পূর্বের অ্যাকাউন্টগুলো ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তার কোনো সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই। ফলে তার নাম ও পদবি ব্যবহার করে যদি কেউ ভুয়া (ফেক) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা করে, তবে তার দায়ভার তিনি বহন করবেন না। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো প্রয়োজনীয় তথ্য তার দাফতরিক সূত্র বা সরকারি মাধ্যম থেকে সংগ্রহ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ব্যবহার করে প্রকাশিত কোনো পোস্ট বা তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্য সচিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না: বিডা চেয়ারম্যান

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের

আপডেট সময় ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬