ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেহে প্রাণঘাতী প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। এই খবর কোনোভাবেই প্রকাশ্যে আনতে দেননি। বরং গোপনে ক্যানসারের চিকিৎসা করান তিনি। তবে এবার নিজেই সেই খবর প্রকাশ করলেন নেতানিয়াহু।
শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

