ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও দ্রুত কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী  অমিত ‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে প্রাণ গেল বাবা-মেয়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

মোঃ মিনহাজ আলম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাবা ও মেয়ে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী এলাকার খোশবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খোশবাজার এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভিআইপি অটোমোবাইলস (প্রা. লি.) নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। একই পথ ধরে একটি থ্রিহুইলারে মেয়েকে পঞ্চগড়ের বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তার বাবা।

এ সময় পেছন থেকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় থ্রিহুইলারটি। এতে নিয়ন্ত্রণ হারায় বাসটিও। এ সময় ঘটনাস্থলেই মারা যায় থ্রিহুইলারের চালক আশরাফুল। আর গুরুতর আহত হয় মেয়ে রুবাইয়া। পরে মেয়েকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, এখানে থ্রিহুইলারের কোনো দোষ ছিল না। পেছন থেকে বাসটি ধাক্কা দেয়। ফলে এ দুর্ঘটনাটি ঘটে। হয়তো বাসের চালক ঘুমিয়ে ছিলেন। সে কারণেই প্রাণ গেল বাবা ও মেয়ের; যা কোনোভাবেই কাম্য না। এ বিষয়ে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে প্রাণ গেল বাবা-মেয়ের

আপডেট সময় ০৮:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫