ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন জামায়াত আমির রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে মিয়ানমারেই: উচ্চ পর্যায়ের মিটিংয়ে প্রধানমন্ত্রী ফেসবুকে ‘ইন্না লিল্লাহি’ লিখে কলেজছাত্রের কাণ্ড জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরে কিছুটা সময় দিতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

“বিএনপি-আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই”—মুফতি ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে প্রকৃত কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন, এখন বিএনপির নেতারাও সেই একই সুরে কথা বলছেন। এ থেকেই বোঝা যায়, এই দুটি দলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।”

হাত পাখার প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “হাত পাখার বিজয় মানেই দেশের ও মানুষের বিজয়। দেশের কল্যাণ, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দেওয়া এখন সময়ের দাবি।”

তিনি সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন, “ইসলামই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ।”

সমাবেশে তিনি গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:

  • গাইবান্ধা-২ (সদর): প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ

  • গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী): মাওলানা আওলাদ হোসেন

  • গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): মুফতি তৌহিদুল ইসলাম

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার উল ইসলাম আরিফ, মো. মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, অ্যাডভোকেট মো. আজিজুল ইসলামসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওলানা মো. আব্দুল মাজেদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হোসাইন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর

“বিএনপি-আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই”—মুফতি ফয়জুল করীম

আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫