ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই আওয়ামী লীগ ও অন্তর্বর্তীর অব্যবস্থাপনা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে: রাশেদ খান ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে এনসিপিও একই রকম মিথ্যাচার শিখেছে। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি জানান, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এই দাবির সময় নাহিদ ইসলামসহ ১১দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁশব্দ করেনি। জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন।

রাশেদ খান বলেন, জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়। কিন্তু কিভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে? আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এ রকম মিথ্যাচার শিখেছে। আজ দুপুরে সরকারের ছয় মাস মূল্যায়নের সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

এ প্রসঙ্গে রাশেদ বলেন, আজকে নাকি তারা (এনসিপি) সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সংবাদ সম্মেলন করে তুলে ধরবে। এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে। এ জন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা প্রচারে জামায়াতএনসিপির ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।  রাশেদ খান বলেন, এ জন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক বিরোধী দল ছয় মাসে কী কী গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর

জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ খান

আপডেট সময় ০১:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬