ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সামরিক সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বন্ধ শিল্প-সেবা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর বিদেশে আরামের বদলে দেশে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবির নেতা সিবগাতুল্লাহ নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ! নাসিকে তুমুল শোরগোল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতা করে আসছে।

দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করেছে জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষার মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে রয়েছে। বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন উল্লেখ করে শি জিনপিং বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি আগ্রহী।

তিনি আরও বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় চীন। এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বকে আরও গভীর ও দৃঢ় করা সম্ভব হবে। শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্কের এই অগ্রগতির সুফল বাংলাদেশ ও চীনের জনগণ আরও ভালোভাবে ভোগ করতে পারবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন চীনা প্রেসিডেন্ট

আপডেট সময় ০৯:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬