ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম না মানা জাহাজ পরবর্তীবার প্রণালিটি দিয়ে যাওয়ার সময় জরিমানা, আটক বা জব্দের মুখে পড়তে পারে। এমনকি নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে সহযোগিতা করা জাহাজগুলোকেও শাস্তির তালিকায় যুক্ত করার কথা বলা হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি কর্তৃপক্ষ। এমন অবস্থায় উপসাগরীয় অঞ্চলে পণ্য আনানেয়ার কাজে নিয়োজিত কোম্পানিগুলোকে কোনও জাহাজ ভাড়া করার আগে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তালিকাভুক্ত জাহাজগুলোর হালনাগাদ তালিকা দেখে নেয়ার পরামর্শ দিয়েছে ইরানের এই কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত জাহাজগুলোকে সহযোগিতা করা জাহাজগুলোকেও রোববার থেকে ওই তালিকায় যুক্ত করা হবে। এর মধ্যে জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর, এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য পরিবহন এবং এ ধরনের অন্যান্য কার্যক্রমে যুক্ত জাহাজও থাকবে। তালিকা থেকে কোনও জাহাজের নাম বাদ দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। আবেদনে তালিকা থেকে নাম বাদ দেয়ার কারণও উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালিতে নৌচলাচলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেয়া হলো।

এর আগে গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে দুই দেশের সরাসরি সামরিক সংঘাত বন্ধ হয় এবং আরও বিস্তৃত একটি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল। এছাড়া ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা ছিল। তবে পরে ওই সমঝোতা বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা থমকে যায় এবং এর বাস্তবায়নও আটকে যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ১০:১৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬