ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

ঢাবিতে নিয়মিত ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করছে ডাকসু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর অংশ হিসেবে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেবেন। প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীরা বিনামূল্যে নির্দিষ্ট ডোজের ওষুধও পাবেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এই সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এই ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ চালু হচ্ছে। আর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতাও জরুরি। তাই প্রতি মাসেই বিশেষজ্ঞ চিকিৎসক ও ওষুধ সরবরাহের মাধ্যমে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

ঢাবিতে নিয়মিত ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করছে ডাকসু

আপডেট সময় ১০:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫