ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

‘সফরসঙ্গী নেতাদের ছেড়ে দেওয়ায় হামলার শিকার হয়েছেন তারা’ – এনসিপি মুখ্য সমন্বয়ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

সফরসঙ্গী করে নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান উপদেষ্টা ছেড়ে দিয়েছেন বলেই তারা হামলার শিকার হয়েছেন, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, বিএনপি মহাসচিব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চান, এমন মন্তব্য জাতির জন্য লজ্জার। শহীদ জিয়া এবং খালেদা জিয়া এই রাজনীতি করেননি। জিয়ার সৈনিকদের এমন বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি।

এ সময় গত ১৫ বছর ধরে বিএনপি সেমি গৃহপালিত দল ছিল এবং তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানান তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে নিয়ে নেতাদের যেয়ে ছেড়ে দিয়েছেন, এটি লজ্জার। তাদেরকে ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। দূতাবাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের গুন্ডাবাহিনী রয়েছে, এদের অপসারণ করতে হবে। তা না হলে ড. ইউনূস কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, সে গ্যারান্টি দিতে পারি না।

এ সময় আসন ভাগাভাগি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে জামায়াত মুখে কুলুপ এঁটে বসে আছে বলেও মন্তব্য করেন তিনি।

শাপলা প্রতীক নিয়ে এনসিপির এ নেতা বলেন, সব নিয়ম মেনে নিবন্ধনের আবেদন করেছি। তখন বলা হয়েছিল, শাপলা দিতে আইনি বাধা নেই। কিন্তু সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ইসি একটি দলের পক্ষে কাজ করছে। আমরা যেসব রাজনৈতিক দলের পক্ষে দাঁড়িয়েছি, আপনারাও ভূমিকা রাখুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা

‘সফরসঙ্গী নেতাদের ছেড়ে দেওয়ায় হামলার শিকার হয়েছেন তারা’ – এনসিপি মুখ্য সমন্বয়ক

আপডেট সময় ০৯:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫