ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছে দিলেন মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তাঁর জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন। বর্তমানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেরিং তোবগের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়াটি মির্জা ফখরুলের হাতে তুলে দেন। পরে তিনি তোড়াটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন নিশ্চিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া এভারকেয়ার হাসপাতালে পৌঁছে দিলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫