ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ-৩: জিকে গউছ—বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে ৮ হাজার নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে অন্যায় ও দুর্নীতি বিএনপির রাজনীতির সঙ্গে মেলেনা।

রোববার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের ২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছিলেন। তবে তা একটি মিথ্যা এবং বানোয়াট গল্প, কারণ টাকা ব্যাংকে রাখার ফলে সুদসহ তা ৮ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। খালেদা জিয়াকে অপমান করার উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ করা হয়েছিল।

জিকে গউছ উল্লেখ করেন, খালেদা জিয়াকে ভুয়া মামলায় ৬ বছর কারাগারে রাখা হয়েছিল। তিনি সুস্থ শরীরে জেলে প্রবেশ করেছিলেন, তবে দুই বছর পর হুইলচেয়ারে বের হতে হয়। এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইলচেয়ারে বসে খালেদা জিয়া সেনাকুঞ্জে গেলে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান জাতির সামনে সম্মানিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ-৩: জিকে গউছ—বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য

আপডেট সময় ০৭:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫