ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্না: সমালোচনার পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার বলেছেন, বিএনপিকে ঘিরে নানা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ এ দলকেই বেছে নেবে। তিনি রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

মান্না বলেন, “আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, কিন্তু আমার মনে হয়, অনেক সমালোচনার পরও মানুষ বিএনপিকেই ভোট দেবে।” তিনি সাংবাদিকদের ওয়াচডগ ভূমিকার গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, সাংবাদিকদের নজরদারি শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ সরকারকেও প্রযোজ্য হওয়া উচিত।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, সিপিবি ও বাসদের বিভিন্ন নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মান্না: সমালোচনার পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে

আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫