ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার নিষিদ্ধ করল জাতীয় ক্রীড়া পরিষদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় যুক্ত করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, খেলোয়াড়রা কোনো নির্বাচনি সভা, মঞ্চ বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না। দেশ ও দেশের খেলাধুলার সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে নিজ নিজ ক্রীড়ানৈপুণ্যে মনোনিবেশ করতে হবে এবং এনএসসির নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ক্রীড়া পরিষদ সতর্ক করে জানায়, এসব নির্দেশনার ব্যত্যয় দেশের সুস্থ ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা অনভিপ্রেত। তাই দেশ ও ক্রীঙ্গণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহার নিষিদ্ধ করল জাতীয় ক্রীড়া পরিষদ

আপডেট সময় ০৯:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫