ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সিফাত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন ভোটের পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ, সহিংসতায় প্রাণ গেল ৪ জনের ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে : মির্জা ফখরুল মমতার এক ঘোষণায় নজিরবিহীন সংকটে পশ্চিমবঙ্গ, এখন কী হবে? গণপিটুনিতে নিহত ট্রাকচালকের শিশুকন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিল আদালত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১২ একর ১৬ শতাংশ (৩৬ বিঘা) জমি ক্রোক ও একটি ব্যাংক হিসাব ফ্রিজ (স্থগিত) করার আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ।

দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ উত্তোলন, আত্মসাৎ ও স্থানান্তরের চেষ্টা করছেন সালমান এফ রহমানসহ ৩০ আসামি। মামলার তদন্তে দেখা গেছে, শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামে থাকা ১২ একর ১৬ শতাংশ জমি ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হস্তান্তর বা স্থানান্তর করলে বিচার শেষে অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্তির প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আদালত এ কারণে ওই স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯ বিয়ে করা মুফতী কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিল আদালত

আপডেট সময় ০৬:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫