ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে : জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।
জামায়াত আমির আরও বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থতার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তিনি প্রশাসনকে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই: প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে : জামায়াত আমির

আপডেট সময় ০৯:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫