ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বইছে উৎসবের আমেজ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রা যেন সুস্থ ও নিরাপদ হয়, সে জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজনের অনুরোধ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
কায়কোবাদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলমান রয়েছে। এসব ষড়যন্ত্রের কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টানা ১৭ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। অবশেষে তিনি লন্ডন ছেড়ে ঢাকায় অবতরণ করতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, মুরাদনগরের সর্বস্তরের জনগণ, বিশেষ করে মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি—আমাদের মাথার তাজ তারেক রহমানের নিরাপদ ও সুস্থ সফরের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন। মুরাদনগরের সব মসজিদ ও মাদ্রাসায় এ দোয়া কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

আপডেট সময় ১১:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫