ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা রাজনীতিতে কাউকে নির্মূল করা সম্ভব না, আওয়ামী লীগকেও না: মনোনয়ন বঞ্চিত পাপিয়া

কেউ বাড়তি ভাড়া চাইলে আমাকে ফোন দেবেন: এমপি হানজালা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার সড়ক পরিবহনের যাত্রীদের কাছ থেকে শিবচরের কোথাও কোনো গাড়িতে বাড়তি ভাড়া বা চাঁদা দাবি করে তাহলে তাকে তাৎক্ষণিক বেঁধে রেখে আমাকে ফোন দেবেনএমন কথা বলেছেন, মাদারীপুর১ শিবচর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

গতকাল মঙ্গলবার শিবচর উপজেলার ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্বর বাস স্টেশন নামক স্থানে পরিদর্শন করে মহাসড়কের নিরাপত্তা জোরদার করা ও যাত্রী পরিবহনের চাঁদাবাজি করে বাড়তি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এ সময় তিনি হুঁশিয়ারি দেন। পাচ্চর যাত্রী ছাউনিতে পরিদর্শনের সময় তিনি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় সংসদ সদস্য সাধারণ যাত্রী, পরিবহনের স্টাফ, শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি মহাসড়কে যাত্রী ছাউনি ছাড়া যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রীদের উঠানামা না করার পরামর্শ দেন।

মহাসড়ক পরিদর্শন শেষে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, কোনো পরিবহন শ্রমিক, মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করে বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্টেশনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়ানো হবে। আমি আপনাদের পাশে আছি, যাত্রীদের হয়রানি করে অতিরিক্ত ভাড়া নেওয়া কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি আরো বলেন, পরিবহনে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। যাত্রীদের হয়রানি বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত ভাড়ার তালিকা মেনে কাজ করতে হবে এবং এর বাইরে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া যদি কেউ আদায় করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, শিবচর থানার পুলিশের টিম, শিবচর হাইওয়ে থানা পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

কেউ বাড়তি ভাড়া চাইলে আমাকে ফোন দেবেন: এমপি হানজালা

আপডেট সময় ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬