ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পাশে দাঁড়াবে বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে নেতাকর্মীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জানানো হয়, নিহতদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে সহমর্মিতা প্রকাশের কার্যক্রম শুরু করেছেন সিনিয়র নেতারা। একইসঙ্গে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পাশে দাঁড়াবে বিএনপি

আপডেট সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫