ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু ‘সময় ফুরিয়ে আসছে’, সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

“আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই—এমনকি মানুষেরও ফিটনেস নেই। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন।”
এই বক্তব্য দিয়ে শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতির কড়া সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন রাষ্ট্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারি না। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন নিয়মতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য জনগণের কাছে যাচ্ছি, কথা বলছি।”

তিনি আরও বলেন, “লড়াই এখনও শেষ হয়নি। ‘জুলাই সনদ’ ও ‘ঘোষণাপত্র’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়েই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করব।”

সভায় মুজিববাদের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটপাট, সংখ্যালঘু নির্যাতন ও জমি দখলের সংস্কৃতি। এ দেশে মুজিববাদের জায়গা নেই। আমরা নতুন প্রজন্মের জন্য মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।”

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা যতদিন বেঁচে আছি, ফ্যাসিস্টদের এদেশে ফিরতে দেওয়া হবে না।” তিনি প্রখর রোদের মধ্যেও সভায় উপস্থিত সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। আজ সকালে আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় বক্তারা বলেন, “বিগত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন মূলধারার বিরোধীরা ব্যর্থ, তখন সাধারণ জনগণই রাস্তায় নেমে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ী হয়েছে। সেই জনগণকে নিয়েই হবে নতুন বাংলাদেশ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫