ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ভাই-বোনের কবর রক্ষার অনুরোধ পিতার—পরিবারে বিএনপি নেতাদের সহমর্মিতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করা আপন ভাই-বোন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজিয়া ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাফিকে দাফন করা হয়েছে তুরাগ থানাধীন কামারবাড়ির রাজাবাড়ি কবরস্থানে। সন্তান হারানো শোকে বিহ্বল পিতা আশরাফুল আলমের একমাত্র অনুরোধ—”আমার বাচ্চাদের কবরে অন্তত দুই বছরের মধ্যে যেন আর কাউকে দাফন না করা হয়।”

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর কামারপাড়া এলাকায় তাদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত শিশুদের পরিবারকে সহমর্মিতা ও সান্ত্বনা জানাতেই এ সফর।

সন্তানদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আশরাফুল আলম। রিজভী বলেন, “আপনার এই অনুরোধ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না। তারেক রহমান প্রথম থেকেই আপনাদের খোঁজখবর রাখছেন।”

সান্ত্বনাসূচক এই সফরে আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন ও ডা. মুসাদ্দিকসহ কয়েকজন চিকিৎসক ও সংগঠনের নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ভাই-বোনের কবর রক্ষার অনুরোধ পিতার—পরিবারে বিএনপি নেতাদের সহমর্মিতা

আপডেট সময় ১০:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫