ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: সরকারকে বিরোধীদলীয় নেতা ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে’, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম ট্রাম্পকে সমর্থনের অভিযোগে ইনফান্তিনোকে অব্যাহতি দিল আইওসি ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে

বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কথা বলেছেন এবং জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবমূল্যায়ন করা উচিত নয়।

শুক্রবার নেত্রকোনা পৌরসভায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমার এই জেলা একজন মজলুম নেতার জেলা—লুতফুজ্জামান বাবরের জেলা। বাবর ভাইয়ের এলাকা থেকে আমরা ঘুরে আসলাম। বিগত ১৬–১৭ বছর তিনি কারাগারে ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন। গতকাল তিনি বলেছেন, ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি। আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন।

তিনি বলেন, নিজের প্রাপ্তি ও বাস্তবতা স্বীকার করার মতো সৎসাহস বাবর ভাইয়ের আছে। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।

বিএনপির উদ্দেশে সারজিস বলেন, এই ধরনের মানুষ, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জুলুমের শিকার হয়েছেন এবং এখনও কৃতজ্ঞতা প্রকাশ করেন—যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল, তাদের সেই জায়গা দেওয়া হচ্ছে না। শুধু এমপি বানিয়ে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, যারা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের ধীরে ধীরে সাইড করে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রিয় বিএনপি, মনে রাখবেন—আগামীর বাংলাদেশের লড়াই হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং মিথ্যার বিরুদ্ধে। এই লড়াইয়ে যারা পরীক্ষিত, তাদের মূল্যায়ন করতে হবে। যাদের আজ সাইড করছেন, ভবিষ্যতে তাদের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: সরকারকে বিরোধীদলীয় নেতা

বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

আপডেট সময় ০৮:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬