ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির ধর্মেন্দ্রের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী যিনি গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, বড় সংঘাতের হুঁশিয়ারি ৫০টির বেশি ড্রোন অচল করতে সক্ষম ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন লকহিড মার্টিনের ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: সরকারকে বিরোধীদলীয় নেতা ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে’, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী দিনের লড়াই কোনো রাজনৈতিক দলের মধ্যে নয়; বরং ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের এবং জুলুম ও ন্যায়ের মধ্যে হবে। জনগণকে বিবেক দিয়ে সেই পক্ষ বেছে নিতে হবে। এনসিপি যদি ন্যায়ের পক্ষে থাকে, তাহলে জনগণ তাদের সমর্থন করবে, অন্যথায় নয়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যায়-অন্যায়ের ভিত্তিতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, শুধু রাজনৈতিক দল বা প্রশাসনের পরিবর্তন নয়, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য সবার আগে প্রয়োজন মানুষের চিন্তা-চেতনা ও সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তন। দল বা প্রতীকের প্রতি অন্ধ আনুগত্য নয়, ন্যায়-অন্যায়ের ভিত্তিতে অবস্থান নিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের আমলে যেমন মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে; তেমনি বর্তমানে খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। কেউ যদি অতীতের সেই পথ অনুসরণ করে, তাহলে তার পরিণতিও ভালো হবে না।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণ সবসময় থাকবে। তাই জনগণের আস্থা অর্জন করাই প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সব তথ্য যাচাই-বাছাই করে গ্রহণ করতে হবে। কোনো সংবাদ বা প্রচারকে অন্ধভাবে বিশ্বাস না করে বিবেক দিয়ে সত্য-মিথ্যা নির্ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত নিরাপদ না থাকলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব নয়। সীমান্তে হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

বক্তব্যে তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। পাশাপাশি সরকারি অফিসে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, প্রশাসন ও সরকারি দপ্তরগুলোকে দলীয় প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।

তিনি বলেন, তরুণরাই দেশের পরিবর্তনের প্রধান শক্তি। তাই আগামী দিনের নেতৃত্বে সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক তরুণদের এগিয়ে আনতে হবে। এ সময় তিনি স্থানীয় এক তরুণ প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তার প্রতি সমর্থন কামনা করেন। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর গ্রেপ্তারের দাবি জানান। সরকারের উচিত এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।

জাতীয় যুবশক্তির ময়মনসিংহের আহ্বায়ক ফয়সাল ফারনিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর সদস্যসচিব ইকরাম এলাহী খান এবং ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬