ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত ইরানকে অস্ত্র দিলে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি সব বাধা জয় করেই এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়: সিজেপি নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও! স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও!

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিতফিনালিসিমা’, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের এই লড়াই দীর্ঘদিন ধরেই সূচি ও ভেন্যু জটিলতায় আটকে ছিল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই সূচি বাতিল করা হয়। এরপর ভেন্যু নিয়ে শুরু হয় দুই দেশের টানাপোড়েন। স্পেন চেয়েছিল ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে, অন্যদিকে আর্জেন্টিনার দাবি ছিল বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। কোনো পক্ষই অবস্থান থেকে সরে না আসায় ফিনালিসিমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তবে ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা শেষ হওয়ার পর আবারও আলোচনায় গতি এসেছে। মার্কার দাবি, আগামী ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও ফিনালিসিমার চূড়ান্ত তারিখ, ভেন্যু কিংবা আয়োজনসংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কনমেবল বা উয়েফা। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে পারেন মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের আরেকটি হাইভোল্টেজ লড়াই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার

আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬