ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘জাপানের কাছে হারবে ব্রাজিল’ জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

তিতাসে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কুমিল্লার তিতাস উপজেলায় গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতের দিকে উপজেলার বড় গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ওই গ্রামের বাসিন্দা মুর্শিদ (৬০) ও তার ছেলে মোশাররফ হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানা পুলিশের একটি দল মুর্শিদ ও তার ছেলের বাড়িতে অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে এর আগে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “গ্রেপ্তার বাবা-ছেলে চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নতুন মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর রবিবার (২৪ আগস্ট) সকালে মুর্শিদ ও মোশাররফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাবা-ছেলে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জাপানের কাছে হারবে ব্রাজিল’ জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের

তিতাসে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫