জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতি‌নি‌ধি: পটুয়াখালীর বাউফলে ঢাকা-বাউফল-দশ‌মিনা রু‌টে চেয়ারম‌্যান পরিবহন ব‌ন্ধের দাবি‌তে মানববন্ধন ও সড়ক আব‌রোধ কর্মসূচী পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় বাউফল-ঢাকা আঞ্চ‌লিক মহাসড়ক অবরোধ করে ওই মানববন্ধন ক‌রেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ ক‌রেন বাউফল সরকারি কলেজ, বগা ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজ ও বগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।

এতে বক্তব‌্য রাখেন, পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষার্থী কাওসার হোসেন, বাউফল সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জিসান, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সিথিলা, কারিগরি শাখার মো. রাব্বি, আবেদুল ইসলাম আবিদ প্রমূখ।

শিক্ষার্থীরা ঢাকা- বাউফলগামী চেয়ারম্যান পরিবহন গত ১৫‌দি‌নে ৭‌টি দুর্ঘটনার শিকার হ‌য়ে‌ছেন। এতে অ‌নেক হতাহত হ‌য়ে‌ছেন। তাই চেয়ারম‌্যান প‌রিবহন বন্ধসহ সকল প‌রিবহ‌নের গাড়ীগুলোর ফিট‌নেস ও দক্ষ ড্রাইভার‌দের মাধ‌্যমে প‌রিচালনা করার দা‌বি জানান।