ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতও তার জামিন আবেদন নাকচ করেছিলেন।

এদিকে, সালমান শাহ হত্যা মামলায় ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। বৃহস্পতিবার তার উপস্থিতিতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। একাধিক তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও তা প্রত্যাখ্যান করে আসছে সালমান শাহর পরিবার।

পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি নতুন করে তদন্তের প্রক্রিয়ায় যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৬:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬