ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে না বলেও নীরবে পরিবর্তনের কাজ করছেন প্রধানমন্ত্রী: কাজী জেসিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের কাজটি করছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে একটি ছবিসহ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। কাজী জেসিন লিখেছেন, বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর বৃহৎ পরিকল্পনাতিনি বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান।

তিনি লিখেছেন, যে প্রতিষ্ঠানটিকে আওয়ামী শাসনামলে সরকার দলের এবং ফ‍্যাসিবাদের প্রচার যন্ত্র হিসেবে ব‍্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানটি অতীতেও ক্রেডিবিলিটি না থাকার কালিমায় দর্শক হারিয়েছে, যে প্রতিষ্ঠানটিতে এমনকি গণঅভ‍্যুত্থানের পরও কোনও পরিবর্তনের সূচনা হয়নিসেই বিটিভিকে প্রধানমন্ত্রী একটি ক্রেডিবল চ‍্যানেল হিসেবে দেখতে চান। বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

বিটিভির মহাপরিচালক লিখেছেন, গণঅভ্যুত্থানের পর অনেকেইনয়া বন্দোবস্ত, নয়া বন্দোবস্তবলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তুনয়া বন্দোবস্ত’-এর নামে শেষ পর্যন্ত আমরা কী দেখেছি, তা দেশবাসী জানেন। তিনি লিখেছেন, মুখে নয়া বন্দোবস্তের কথা না বলেও নীরবে সেই পরিবর্তনের কাজটি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভি নিয়ে তাঁর পরিকল্পনা শুনে আমি সত্যিই অভিভূত। বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে নাপ্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।

কাজী জেসিন লিখেছেন,  কাজটা কঠিন। নতুন কিছু গড়ে তোলার চেয়ে পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা নিঃসন্দেহে সহজ নয়। তবে কাজটা আনন্দেরও। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুখে না বলেও নীরবে পরিবর্তনের কাজ করছেন প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আপডেট সময় ০২:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬