ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প বিশ্বকাপে বাঁশি বাজাতে না পারলেও সুপার কাপে বড় দায়িত্ব পেলেন সোমালি রেফারি ইতিহাসে প্রথম ফিফা বিশ্বকাপে খেলবে রেকর্ড ১৩টি মুসলিম দেশ যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস কিছুক্ষণ পর শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান রাতভর অভিযানে কটিয়াদীতে কৃষক লীগ-ছাত্রলীগসহ ৪ নেতা আটক আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল ইস্যুতে জামায়াত আমিরের স্ট্যাটাস বিয়ের উপহার হিসেবে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার ঐতিহাসিক সিরিজ জয়ের রাতেই হাসপাতালে মিরাজ

ড. ইউনূস শান্তিতে নোবেল পেলেও, রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিলপট্টিতে আয়োজিত গণসমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশীয় রাজনীতিতে বৈষম্য সৃষ্টি করেছেন এবং নিজেকে রক্ষা করতে পারেননি।

ফয়জুল করিম বলেন, “সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে নোবেল পেয়েছেন, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন।” তিনি আরও অভিযোগ করেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান নির্বাচনের ফলাফল মনমতো প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করছে।

সমাবেশে তিনি মানুষের দীর্ঘ দিনের দুর্নীতি, বিচারহীনতা এবং বৈষম্যের প্রতি আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আজ আমরা সবাই শামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ ক্ষমতায় এলে দেশের মানুষ দুর্নীতিমুক্ত হবে, বৈষম্য থাকবে না, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য নিশ্চিত করা হবে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা থাকবে।”

ফয়জুল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন। সমাবেশে ফরিদপুর-১ ও ফরিদপুর-২ আসনের বিভিন্ন ইসলামী দল ও খেলাফত মজলিসের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামিক দলের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বক্তৃতা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরীব মানুষের জন্য আদ্-দ্বীন একটা ভরসার জায়গা: ডা. মাহমুদা মিতু

ড. ইউনূস শান্তিতে নোবেল পেলেও, রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন

আপডেট সময় ১১:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫