ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।

ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। তার সিরাত অনুযায়ী জীবন যাপনের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেন, “বিশ্বনবী মুহাম্মদ (সা.) জীবদ্দশায় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন। একই সঙ্গে ন্যায়, ইনসাফ ও আদলের গুরুত্বও তিনি আলোচনা করেছেন।”

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “বর্তমান যুগের প্রেক্ষাপটে রাসূল (সা.)–এর সিরাত সম্পর্কে জানা অতীব জরুরি। তার জীবনাচার, কর্ম, শিক্ষানীতি, অর্থব্যবস্থা জানা আমাদের জন্য আবশ্যক। তার দেখানো পথে চলার মধ্যে রয়েছে মানবতার কল্যাণ।”

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, নির্ভরযোগ্য হাদিস এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে নবী মুহাম্মদ (সা.)–এর জীবনীর বিস্তারিত আলোচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, “রাসূল (সা.)–এর জীবনী আমাদের জন্য পথনির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বনবীর অনুসৃত পথে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫