ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তাফা জামান বলেছেন, “হজ্ব পালনের ক্ষেত্রে যে বিশাল অংকের অর্থ ব্যয় করতে হয় তা অযৌক্তিকভাবে বেশি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে হজ্বের খরচ কমিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনা হবে।”

‎

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টঙ্গী এয়ার ট্রাভেলস এর উদ্যোগে টঙ্গী বাজারস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য হজ্ব পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎

‎মোস্তাফা জামান আরও বলেন, হাজীদের হজ্বযাত্রা সহজীকরণ ও স্বচ্ছতার জন্য সঠিক এজেন্সি বাছাই করা জরুরি। আমি টঙ্গী এয়ার ট্রাভেলসের মাধ্যমে হজ্ব করেছি আমি তাদের কোন ভুল পাইনি। আপনারা সেবা নেওয়ার সময় যাচাই বাছাই করে নিবেন। তিনি উল্লেখ করেন, আরাফাতের ময়দানে যে নিমগাছটি হাজীরা দেখতে পান, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোপণ করেছিলেন।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সাহাব উদ্দিন এবং পরিচালনা করেন টঙ্গী এয়ার ট্রাভেলস এর প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী মুফতী ইয়াকুব।

‎

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সালিম গ্রুপ’ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ সেলিম, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম কিরণ, ৫৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জসিম দেওয়ান, আলহাজ্ব মাওঃ জাকারিয়া আরশাদী খতিব, আশরাফ জম জম জামে মসজিদ। * আলহাজ্ব মাওঃ রেজাউল করিম ইমাম ও খতিব, বাইতুস সালাত জামে মসজিদ। * আলহাজ্ব মাওঃ ইকরাম উদ্দিন পেশ ইমাম, বাইতুল মামুর জামে মসজিদ, স্থানীয় উলামায়ে কেরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টঙ্গী এয়ার ট্রাভেলস এর মাধ্যমে হজ্ব পালনকারী হাজীগণ মিলনমেলায় অংশ নেন।

‎

‎পবিত্র হজ্বের তাৎপর্য, শিক্ষা এবং হাজীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে সম্পন্ন হয়। শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে হজ্ব পুণর্মিলনী অনুষ্ঠানটির শুভসমাপ্তি ঘোষণা করা হয়।